প্রধান সূচি

Thursday, February 6th, 2020

 

পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের বই উপহার

পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের কৃতি সন্তান ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য বিশিষ্ট লেখক ওমর খালেদ রুমি’র প্রকাশিত বই উপহার দেয়া হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মুকুল, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ, দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদ হাসান বাবু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে সংকুচিত হয়ে গেছে সামাজিক বিনোদন মাধ্যম || প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ব্যক্তি আচরণে

জেলা শহরসহ পিরোজপুরের শহর-বন্দর-গ্রামে সংকুচিত হয়ে গেছে বিনোদন উপভোগের সামাজিক মাধ্যমগুলো। মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট, ভিডিও গেমস ইত্যাদি ব্যক্তি কেন্দ্রিক যন্ত্র নির্ভর বিনোদন মাধ্যম নির্ভর হয়ে পড়ায় মানুষের সামাজিক বৈশিষ্ট্যে দেখা দিয়েছে দৃশ্যমান পরিবর্তন। যে কারণে হারিয়ে যাচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি আর আবহমান কালের আচার-আচরণ। জারী-সারি, যাত্রা, সার্কাস, পালাগান, মঞ্চ নাটক ইত্যাদি ছিলো পিরোজপুর জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী বিনোদন বাহন। দলবেঁধে সিনেমা, বায়োস্কোপ, পুতুল নাচ দেখতে যাওয়ার দৃশ্যও এখন আর চোখে পড়ে না। লাঠি খেলা, নৌকা বাইচ, ঘোড়দৌড়, বৈশাখী মেলা, নীলের মেলা ইত্যাদি পার্বনিক লোকজ অনুষ্ঠানাদি বছরের বিভিন্ন সময় মানুষের বিনোদনবিস্তারিত পড়ুন


শরনখোলায় পানির জন্য হাহাকার

অপরিকল্পিত বাঁধসহ দখল প্রতিযোগিতায় মরে যাচ্ছে খাল

বাগেরহাটের শরনখোলা উপজেলায় অপরিকল্পিতভাবে বাজার রক্ষা বাঁধ নির্মানের পাশাপাশি প্রভাবশালীদের দখল প্রতিযোগিতায় মরতে বসেছে উপজেলা জুড়ে পানি সরবারহের প্রধান উৎস রায়েন্দা খালটি। এছাড়া বালু ভরাট করে স্থানীয় বাসিন্দারা দিন দিন বহুতল ভবন নির্মান কাজ অব্যাহত রাখায় বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহের উৎসগুলো। ফলে চারদিক অনেকটা পানি শুণ্য হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে পানি নিয়ে হাহাকার শুরু হয়েছে। উপজেলা জুড়ে পানির চরম সংকট চললেও সংশ্লিষ্ট জনপ্রতিনিরা কোন উদ্যোগ না নেয়ায় জন সাধারণের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বলেশ্বর নদীর ভাঙ্গন থেকে উপকূলীয় জনগোষ্ঠির বাড়ি ঘর ও ফসলসহবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিজ্ঞান বিষয়ক সেমিনার

বাগেরহাটে জেলা পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলিমুজ্জামান মিলন, ফাতেহাতুজ্জজোহরা, আতিয়া প্রমুখ। সেমিনারে বাগেরহাটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেয়। সেমিনারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবর্তনের ফলাফল ও বাংলাদেশে এর প্রভাব নিয়েবিস্তারিত পড়ুন


মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নারীদের পদযাত্রা

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে নারীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের সিএন্ডবি বাজার শহীদ মিনার চত্তর থেকে এ পদযাত্রা শুরু হয়ে হযরত খানজাহানের মাজার মোড়ে এসে শেষ হয়। বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রধান অতিথি হিসাবে এ পদযাত্রার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদিপবিস্তারিত পড়ুন


করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে মোংলা বন্দরে

করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছে মোংলা বন্দর। চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ যাতায়াত রয়েছে এ বন্দরে। বন্দরে জাহাজে আসা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষায় নেই যথাযথ ব্যবস্থা। ফলে বিদেশী জাহাজের পণ্য খালাস বোঝাই কাজ করতে গিয়ে নাবিকদের সংস্পর্শে যাওয়া স্থানীয় শ্রমিকদের মাধ্যমে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমন ছড়ানোর আশংকা রয়েছে। তবে এ ভাইরাস প্রতিরোধে বন্দর জেটিতে নেয়া হয়েছে প্রাথমিক প্রস্তুতি। আর এ প্রস্তুতি যতেষ্ট নয় বলে মনে করছেন ব্যবহারকারী ব্যবসায়ী ও শ্রমিকরা। মোংলা বন্দর সূত্র জানায়, প্রতিদিন গড়ে মোংলা বন্দরে ৪ থেকে ৫টি বিদেশী বানিজ্যিক জাহাজ আসছে। আর প্রতিটি জাহাজের নাবিকের সংখ্যাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial