প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার পাল, সিনিয়র পাঠক সোহরাব হোসেন ও স্কুল ছাত্রী মালিহা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial