‘ব্রান্ডিং’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে পিরোজপুর পৌরসভার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলি আশফিয়া। চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীর অংশগ্রহণসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« অবশেষে নাজিরপুরের সেই ইউএনও’র বদলী ॥ জনমনে স্বস্তি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠী উপজেলা আ’লীগের বর্ধিত সভায় দুই পক্ষের হট্টগোল »
