প্রধান সূচি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক গ্রেফতার

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউর রহমান নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষিরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আইয়োব আলী শেখের ছেলে।

গত বছরের ৮ ডিসেম্বর  দুপুর ৩টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই সময় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। পরে ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন ট্রাকের চালক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial