প্রধান সূচি

বাগেরহাটে স্কুলের জমি জোরপূর্বক দখলের চেষ্টা

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে একই এলাকার মৃত মাহাতাব সরদারের ছেলে রবিউল সরদার (নবিন)সহ স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। এই চক্রটি জমি নিজেদের মালিকানা দাবী করে জাল কাগজপত্র তৈরী করে বিদ্যালয়ের মাঠ নিজ দখলে নেওয়ার জোর চেষ্টা করছে। এর আগেও ভূমিদস্যুরা স্কুলের জমি দখল করে গাছ পালা রোপনসহ ঘর নির্মাণ করেছে।

এ ব্যাপারে এলাকাবাসী গত রবিবার বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯০৬ সালে ব্রজমোহন শাস্ত্রে স্কুলটি প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকে স্কুলের খেলার মাঠ হিসেবে জমিটি ব্যবহৃত হয়ে আসছে। ১৯৮০ সালে স্থানীয় মৃত মাহতাব সরদার ওই স্কুলের মাঠের জায়গা জাল দলিল করে ভোগ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। স্কুল কর্তৃপক্ষ সরকার পক্ষ থেকে ভিপি লীজ নিয়ে ভোগ দখল করে আসছে। প্রতি বছর এখানে ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল হয়ে আসছে। এমতাবস্থায় রবিউল সরদার ১৯৮০ সালে স্কুলের ৩৩ একর জমি জাল দলিল তৈরী করে ভোগ দখলের চেষ্টা করলে স্কুল কর্তৃপক্ষ উক্ত জাল দলিলকে চ্যালেঞ্জ করলে প্রমানিত হয় জমিটি স্কুলের। তখন রবিউল সরদার ম্যানেজিং কমিটির কাছ থেকে জমিটি লীজ নিয়ে ভোগ দখল করে আসছিলো। বর্তমানে তিনি আবারো জাল দলিল করে তার আওতায় থাকা স্কুলের কাছ থেকে লীজ নেওয়া জমি নিজের মালিকানা দাবী করে জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভূমিদস্যু নামে বেনামে স্কুলের জমি ছাড়াও অনেক মানুষের জমি ভুয়া জাল কাগজপত্র বা দলিল করে প্রামে আলোচিত হয়ে আছে। স্কুলের জমি জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সরকারি সম্পত্তি উদ্ধারের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এ বিষয়ে মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সরকারী ভূমি কর্মকর্তা গোলাম মোর্তজার সাথে আলাপকালে তিনি জানান, কাগজপত্র দেখে আমার কাছেও মনে হয়েছে রবিউল সরদারের কাগজপত্র সঠিক নয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের কাছে একটি আবেদন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার সত্যতা পেলে জালিয়াতি চক্রসহ ভূমিী দস্যুদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

এদিকে,  রবিউল সরদার (নবিন) বলেন, ক্রয় সূত্রে জমি দখল করা হয়েছে। উক্ত জমি ভুলবশত: আর এস রেকর্ড এ বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা বিভাগের নামে হয়েছে। এতে কোন সমস্যা নেই, সব ঠিক করে নিবো। আমার ক্ষমতা বলে আমি জমি দখল করে বসবাস করছি, আমার বিরুদ্ধে লিখে কোন লাভ হবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial