বাগেরহাটে শীত বস্ত্র বিতরণ
বাগেরহাটে রোটারী ক্লাব অব বাগেরহাট এর আয়োজনে অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন জেলখানাস্থ রোটারী হেলফ কমপ্লেক্স কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব বাগেরহাট শাখার সভাপতি কাজী শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এড মোজাফফর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী জেলা (৩২৮১) এসিস্টান্ট গভর্নর ডা. অরিন্দাম দেবনাথ, রোটারী ক্লাব বাগেরহাটের সাবেক প্রেসিডেন্ট এডভোকেট রাম কৃষ্ণ বসু শেখ আব্দুল্লাহ, রোটারী ক্লাব বাগেরহাটের সাধারন সম্পাদক শেখ শহিদুল হক, এম এ হালিম, এডভোকেট পারভিন আহম্মেদ, ঝিমি মন্ডল, রতন মজুমদার, হোসনেয়ারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শহরের প্রায় ৫ শতাধিক অসহায় ও গরীবের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
