প্রধান সূচি

বরিশাল বিভাগীয় ইনোভেশন শোকেসিং সেমিনার ও মেলায় কাউখালী দ্বিতীয়

বরিশালে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং সেমিনার ও মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরল করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
মেলায় “উন্নত আশ্রয়ন গড়ি,সমাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করি” শীর্ষক কাউখালীর উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ বরিশাল বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করে।
মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই’র সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় এই মেলার আয়োজন করে।
বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়ার সভাপতিত্বে অশ্বিনী কুমার হলে সমাপনী আনুষ্ঠানে পুরস্কার গ্রহন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
সেমিনারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ইনোভেশন মেলায় বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৩টি করে ১৮টিসহ মোট ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব ষ্টলে আধুনিক পদ্ধতিতে ভাসমান সবজি চাষ, সরকারের আশ্রয়ণ প্রকল্পসহ সরকারী বিভিন্ন সেবা পাওয়ার উপায় তুলে ধরা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial