মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বিদ্যা দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা প্রত্যুষে নতুন পোষাকে উপোষ থেকে পুঁজার নিয়মানুযায়ী সকল ধর্মীয় রীতি আচার মেনে অধিক জ্ঞাণ লাভের অর্জণের জন্য ব্রাক্ষ্মণের মন্ত্র পাঠের সাথে সাথে শিক্ষক, শিক্ষার্থীরা পুষ্প, পল্ববী দুহাতে নিয়ে করোজোড়ে বিদ্যা দেবী সরস্বতী মায়ের পায়ে অঞ্জলী প্রদান করেণ। পরে খাগের কলন ললাটে ধারণ করেন শিক্ষার্থীরা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক হাসিনা বেগম, প্রভাষক মুরাদ হোসেন, ইসরাক হোসেন, কর্মকর্তা জাকির হোসেন। অঞ্জলী প্রদাণে অন্যানের মধ্যে প্রভাষক মানষ কুমার বিশ্বাস, কমল মিস্ত্রী, অমিতা কর্মকার, কর্মকর্তা স্বপন কুমার মন্ডল, স্মৃতি রানী বল, শিক্ষার্থী দ্বিপান্বীতা ঘোষ, প্রিয়াংকা দাস, পুজা সাহা, দোলা সমাদ্দার, অমি সাহা,বনি সাহা, তমা ঘোষসহ উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গৃহবধূরা অঞ্জলী প্রদান করেন। এতে পৌরহিত্য করেন ব্রাক্ষ্মণ সন্তোষ মুখার্জী।
এছাড়াও পৃথকভাবে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়,শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় পৌর শহরের বিভিন্ন স্থানে উদ্যমী যুককরা নিজস্ব আয়োজনে এ পূজা উদ্যাপিত হয়েছে।
