প্রধান সূচি

বাগেরহাটে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১টায় হাড়িখালিস্থ তার নিজ বাড়ির সামনের রাস্তায় বসে প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন মো. হাবিবুর রহমান বলেন, মোটর সাইকেল যোগে ১১টার দিকে বাড়িতে আসি। বাড়ির সামনে পৌঁছালে রেজাউল ইসলাম ও রাজার নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন আমার উপর হামলা করে। তারা উপর্যুপরী আমার হাত ও পায়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial