প্রধান সূচি

পিরোজপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সোমবার সকাল ১১টায় সদর উপজেলার পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিরোজপুর সদর ও সহকারী কমশিনার (ভূমি) রামানন্দ পাল।

সভায় সভাপতিত্ব করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক অরুন কৃষ্ণ কর্মকার, সহকারী শিক্ষক নরোত্তম দেবনাথ, ব্রাকের জেন্ডার সার্ভিস এ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম অফিসার মো. সেলিম মোল্লা, উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র নির্বাহী পরিচালক মোস্তফা আব্দুল বাতেন রুশদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম।

সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, ভিশনঃ ২০২১ ও  ২০৪১ ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্ঠার কথা উল্লেখ করেন।

সভা সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ এমদাদ হোসেন। আলোচনা শেষে সরকারের উন্নয়নমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial