পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত জলাধার বিতরণ
পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত জলাধার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে লবনাক্ত এ অঞ্চলে আর্সেনিক ঝুঁকি নিরসন ও পল্লী অঞ্চলে খাবার পানি সংরক্ষণ প্রকল্পের ৩ হাজার লিটার করে ১০৩টি জলাধার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী আমিনুল ইসলামের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জসীম উদ্দীন বাবু, শামিম সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, আকরামুল ইসলাম, শফি মোড়ল পার্থপ্রতিম চক্রবর্তী প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী (পূর্ববর্তি সংবাদ)
