পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে পিরোজপুর জেলা দল এবং সাতক্ষিরা জেলা দল অংশ নেয়। খেলায় সাতক্ষিরা জেলা দল ২-০ গোলে পিরোজপুর জেলা দলকে পরাজিত করে।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাতক্ষিরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, পিরোজপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, এর আগে গত ১৮ জানুয়ারী পিরোজপুর জেলা দল সাতক্ষিরা জেলা স্টেডিয়ামে ১ম রাউন্ডের খেলায় অংশ নেয়।
Please follow and like us:
« মোসাম্মৎ মমতাজ বেগম (পূর্ববর্তি সংবাদ)
