বাগেরহাটের ফয়লা বাজারে ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে মেডিল্যাব ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আক্তারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেডিল্যাব ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যাবস্থপনা পরিচালক আব্দুল্লাহ ফকির, ডা. আব্দুর বারী প্রমূখ।
প্রধান অতিথি ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Please follow and like us:
« বৈদেশিক কর্মসংস্থানে যুব ও যুব মহিলাদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রেসব্রিফিং (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ »
