মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের মরহুম খবির উদ্দিনবাজার সংলগ্ন জুনিয়া কমপ্লেক্স মাঠে মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম লাভলু, প্রধান শিক্ষক মুহাম্মদ নান্নু হাওলাদার, ইউপি সদস্য মো. বাহাউদ্দিন বাদল তালুকদার, মো. শাহজাহান তালুকদার প্রমূখ। এসময় শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার উপস্থিত ছিলেন।
