প্রধান সূচি

মেঘনা নদীতে ২ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কর্মচারীসহ ফারহান-৯ লঞ্চ আটক

মেঘনা নদীতে রবিবার রাতে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী দ্ইুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট থেকে সোমবার সকালে এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার খন্দকার আফতাব আলী ও সুকানী আব্দুল হামিদসহ লঞ্চটি আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। আটককৃত লঞ্চের মাষ্টার আফতাবের বাড়ি ঢাকার উত্তর বাড্ডায় এবং সুকানী হামিদের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায়। বিআইডব্লিইটিএ থেকে সহযোগিতা চাওয়ার পর তাদেরকে আটক করে পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে যাত্রী নিহত ও আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ফারহান-৯ লঞ্চসহ দুই জনকে আটক করা হয়েছে। লঞ্চটি পিরোজপুর থানা পুলিশের হেফাজতে জেলার ভান্ডারিয়া লঞ্চঘাটে রাখা হয়েছে।
উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে রবিবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত এবং আরও অন্তত ৮জন আহত হয়। এ ঘটনায় বিআইডব্লিইটিএ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial