প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মিঠাখালী স্লুইজ গেট জামে মসজিদের পাশের গলিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম কালাম (৪৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার শরীর তল্লাসী করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রফিকুল ইসলাম উপজেলার মধ্য সোনাখালী গ্রামের মৃত্যু আব্দুল খায়েরের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠাখালী স্লুইজ গেট এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রফিকুলসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে রফিকুলকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করেছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial