প্রধান সূচি

মঠবাড়িয়ায় মুক্তিপনের দাবিতে ব্যবসায়ী অপহরণ ॥ ৩ দিন পর উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিপনের দাবিতে অপহৃত ডিম ব্যবসায়ী খলিল (৩৫)কে ৩ দিন পর শুক্রবার বিকেলে উদ্ধার করেছে মঠবাড়িয়া খানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থেকে বরিশাল যাবার পথে নিখোজ হন ব্যবসায়ী খলিল। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়। অপহৃত ব্যবসায়ী খলিল পার্শবর্তী পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের মৃত আ. সত্তার আকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ায় স্থানীয় একটি পোলট্টি খামারের ডিম মঠবাড়িয়া পৌরশহরে বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করতেন। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর ভাই হাবিবুর রহমান মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অপহরণের ঘটনার মূল অপহরণকারী জশিম গাজী (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জসিম উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের হাসেম গাজীর ছেলে।

মামলা সুত্র জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থেকে বরিশাল যাবার পথে নিখোজ হন। পরে পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। মুক্তিপন না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। এ সময় অপহৃত ব্যবসায়ীর ভাই হাবিবকে অপহরণকারী মঠবাড়িয়া পৌরশহরে সরদার ফিডে মুক্তিপনের টাকা নিয়ে আসতে বলে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় একটি মামলা হয়েছে। অপহৃত ওই ব্যবসায়ীকে মূল অপহরণকারী জসিমের আন্দার মানিক বাটারপোল এলাকার বাসা থেকে অপহৃত ডিম ব্যবসায়ী খলিলকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারী জসিম গাজীকে গ্রেফতার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial