কাউখালীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কাজের উদ্বোধন
জেলার কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)র আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের ৪০ দিনের কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন সুত্র জানায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৯৭৪ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবে ২০০ টাকা।
Please follow and like us:
« পিরোজপুরে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ »
