চিতলমারীতে বেবীহোম স্কুলের উদ্বোধন
বাগেরহাটের চিতলমারীতে যুগপোযোগী আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে বেবী হোম কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় চিতলমারী সদর বাজারের অদূরে রত্নপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সোহাগ মোল্লা, যুবলীগ নেতা জামাল মুন্সী, সমাজসেবক হরিদাস মজুমদার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য বাবু মুন্সী, বায়োজিত হোসেন পলাশ, সহকারি শিক্ষক স্বপন বিশ্বাস প্রমুখ।
স্কুল উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে বই উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেওয়া হয়।
Please follow and like us:
« কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সনাকের উদ্যোগে তথ্য মেলা »
