পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেয়াজ টোকোন, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ।
সভার সভাপতির বক্তব্যে জেরা প্রশাসক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, সাধারণ মানুষেরও বড় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের। কারণ সাংবাদিকরা এ সমাজের দর্পণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০১৯ সালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪,৬৩২ পিস ইয়াবা, ২ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১ লাখ ৯৮ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। অভিযানে ৭৪ জনকে আটক করা হয় এবং ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
