সরকারীভাবে আমন ধান সংগ্রহ
পিরোজপুরে লটারীর মাধ্যমে কৃষক বাছাই
পিরোজপুর সদর উপজেলায় সরকারীভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে কৃষক বাছাই করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারীর মাধ্যমে এ কৃষক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস থেকে প্রেরিত কৃষক তালিকা থেকে লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হয়। ২০১৯-২০২০ মৌসুমে পিরোজপুর সদর উপজেলায় ৬৭৯ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে সর্ব্বোচ এক মেট্রিকটন ধান ক্রয় করা হবে।
কৃষক বাছাই কার্যক্রম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বসির আহমেদ, উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) এস এম মেহেবুল্লাহ, উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, খাদ্য গুদাম কর্মকর্তা, চালকল মালিক সমিতির কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
