ইমন জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, চ্যানেল আই ও দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু’র ছোট ছেলে ইমন-উল-ইসলাম ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে তার সাফল্যের জন্য পিতা-মাতা, শিক্ষক, মুরব্বী, সহপাঠিসহ সকলের কাছে কৃতজ্ঞ। ইমন সকলের কাছে দোয়া চায়। আগামীতে যেন সে আরো ভাল লেখাপড়া একজন ডাক্তার হতে পারে।
Please follow and like us:
« প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী মডেল স্কুল উপজেলার শীর্ষে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত »
