প্রধান সূচি

অন্ধ শিক্ষকের ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন

অন্ধ শিক্ষকের ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :
পারিবারিক অধিকার থেকে বঞ্চিত অসহায় অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববনন্ধনে অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর মেঝো মেয়ে সৈয়দা ফরহানা ফেরদৌসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জাহিরুল হক টিটু, জেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক খালিদ আবু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্নয়ক হাসিবুল ইসলাম হাসান, জেলা মহিলা পরিষদের নেত্রী শিখা রাণী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের বড় মেয়ে কানিজ ফাতেমা তার মাকে জিম্মি করে বাবা নজরুল ইসলাম এবং মেঝো মেয়ে ফারহানার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছে। তাদের প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial