Saturday, December 28th, 2019
নাজিরপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা ॥ প্রাইভেটকারসহ আটক ৩
পিরোজপুরের নাজিরপুরে মায়ের সামনে থেকে এক কলেজছাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে পালানোর সময় অপহরণের কাজে ব্যাবহৃত প্রাইভেটকারসহ ৩ অপহরণকারীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক অপহরণকারীদের থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই কলেজছাত্রী উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামকাঠী গ্রামের খলিল শেখের ছেলে মো. এখলাছ হোসেন শেখ (২৮), ভীমকাঠী গ্রামের বিমল মন্ডলের ছেলে সিধু মন্ডল (১৮) ও পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুরবিস্তারিত পড়ুন
নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রুখতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বৈষয়িক উন্নয়ন বাংলাদেশে অনেক হয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি এসেছে অনেকটাই। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের মুক্তির কাঙ্খিত জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে না পারলে সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই এ অবক্ষয় রুখতে হবে। জাতিকে এ অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে। আজ শনিবার রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আলোকিত ৫০ বছর’ শিরোনামে আয়োজিত শিক্ষার্থীদের পুর্নমিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী বলেন, শুধু পুঁথিগত বিদ্যাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শীতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী
বাগেরহাটে দিন যত যাচ্ছে শীতের প্রকোপ তত বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। শীতে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত কারণে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। গেল দুই দিনে (বৃহস্পতিবার-শুক্রবার) প্রায় দুই শতাধিক শ্বাসকষ্টের রোগী চিকিৎসা নিয়েছেন জেলার প্রধান এই চিকিৎসালয়ে। এদিকে, বাগেরহাট সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় ভোগান্তিতে পড়ছেন শিশু রোগীর স্বজনরা। সদর হাসপাতালে এসে শিশু বিশেষজ্ঞ না পেয়ে বাধ্য হয়ে চলে যাচ্ছেন বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। যাদের ক্লিনিকের চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য নেই তারা সৃষ্টিকর্তার উপর ভরসা করে পড়ে আছেন সদর হাসপাতালে। শনিবার দুপরে বাগেরহাট সদরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ৯ সদস্য আটক ॥ চোরাই মালামাল উদ্ধার
বিভিন্ন চোরাই মালামালসহ বাগেরহাটে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা ও জেলার পার্শ¦বর্তী বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বাগেরহাট মডলে থানা পুলিশ। এসময় আটকদের কাছ থেকে ১৭টি চোরাই মোবাইল, একটি ইজিবাইক, একটি ভ্যান ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, জেলার কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের আ. মান্নান মাঝির ছেলে সাহিদুল মাঝি (২৯), দক্ষিন মাধবকাঠি গ্রামের হান্নান শেখের নাইম হোসেন (২৪), বয়াসিংগা গ্রামের মাহতাব শেখের ছেলে বাদল শেখ (২৪), বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের রাকিবুল ইসলাম বাবু (১৯), আতাইকাঠি গ্রামেরবিস্তারিত পড়ুন
অন্ধ শিক্ষকের ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন
অন্ধ শিক্ষকের ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন ষ্টাফ রিপোর্টার : পারিবারিক অধিকার থেকে বঞ্চিত অসহায় অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববনন্ধনে অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর মেঝো মেয়ে সৈয়দা ফরহানা ফেরদৌসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জাহিরুল হক টিটু, জেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক খালিদ আবু, পিরোজপুরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আমনের ফলন ভাল হয়েছে
খুলনার পাইকগাছায় ঘূণিঝড় বুলবুলের আঘাতের পরও আমনের ফলন আশানারূপ হয়েছে বলে কৃষি অফিস জানায়। তবে কৃষকরা বলছে, ঘূর্ণিঝড়ের কারণে আমনের ফলন কম হয়েছে। উপজেলায় পুরাদমে আমন ধান কর্তন চলছে। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘেরগুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। নতুন আমন ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন আমনবিস্তারিত পড়ুন
