প্রধান সূচি

স্বরূপকাঠীতে গুণীজন সংবর্ধনা ও মেডিকেল ক্যাম্প

জেলার স্বরূপকাঠী উপজেলায় চেতনা পরিষদের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মহান মহান মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা এবং মানবিকতার চেতনা জাগ্রত করতে চেতনা পরিষদ এ আয়োজন করে।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম সোহাগদল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।

সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সচিব এম শামসুল হক, আনসার ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক একেএম মিজানুর রহমান, মো. জাকির হোসেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

অনুষ্ঠানে ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসহ শতাধিক ব্যক্তিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়। স্বরূপকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশন সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial