প্রধান সূচি

দুই রোভার স্কাউটের ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমন

“পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই রোভার স্কাউট সদস্য ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করার লক্ষে বৃহস্পতিবার পিরোজপুরে এসে পৌঁছেছেন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলিম মোল্যা এবং একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাকিব হোসেন হৃদয় নামের এ দুই রোভার সদস্য বুধবার গোপালগঞ্জ থেকে পায়ে হেটে যাত্রা শুরু করে বৃহস্পতিবার সকালে পিরোজপুরে এসে পৌঁছে। পিরোজপুরে তারা সরকারী সোহরাওয়ার্দী কলেজে, আফতাবউদ্দিন মহাবিদ্যালয়ে গিয়ে রোভার স্কাউট কর্মকর্তা ও সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তারা পিরাজপুর জেলা
রোভার সদস্য সাকিব হোসেন হৃদয় জানান, প্রেসিডেন্ট রোভার স্কাউট (পি.আর.এস) এ্যাওয়ার্ড অর্জনের উদ্দেশ্যে তারা ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমন করবেন। এ লক্ষে তারা গোপালগঞ্জ থেকে শুরু করে পটুয়াখালীর কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ পর্যন্ত যাবেন। তিনি আরও জানান, এ পরিভ্রমনের সময়ে পথে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হবে। এছাড়া পরিভ্রমনের মাধ্যমে নতুন কিছু জানা যাবে, পথে দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান সম্পর্কে জানা ও তথ্য সংগ্রহ করা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial