প্রধান সূচি

পিরোজপুরে বিনামূল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ’র সহযোগিতায় মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে রিক-সমৃদ্ধি কর্মসূচি অফিসে গাইনী ও মেডিসিন বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নে গাইনী সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক (স্বাস্থ্য)সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে গাইনী চিকিৎসা সেবা প্রদান করেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান এমবিবিএস (ঢাকা) এফসিপিএস (গাইনী এন্ড অবস)। মেডিসিন বিষয়ক রোগী দেখেন ডা. মো. নিজাম উদ্দিন এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য)।

উক্ত ক্যাম্পে মোট ১৮৮ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। গাইনী রোগীর সংখ্যা ছিল ১২১ জন এবং মেডিসিন বিষয়ক রোগীর সংখ্যা ছিল ৬৭ জন। গাইনী ক্যাম্পে  উপস্থিত ছিলেন শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু. রিক এর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান। স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রমে সহায়তা করেন রিক এর সমৃদ্ধি কর্মসুচি’র কর্মকর্তাবৃন্দ, যুব কমিটি ও প্রবীণ কমিটির নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial