প্রধান সূচি

পিরোজপুরে বর্ণাঢ্য পরিবেশে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মঙ্গলবার পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। পিরোজপুর প্রেসক্লাবে এ বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয় কেক কাটার মধ্য দিয়ে।

ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী, নারীনেত্রী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী অংশ নেন।

সুধী সমাবেশে বক্তাগণ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাকের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন কৃতিত্বপূর্ণ অবদানকে তুলে ধরেন। ইত্তেফাক প্রতিষ্ঠা ও প্রকাশনা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকাকেও স্মরণ করা হয়। ইত্তেফাক যে প্রায় সাত দশক ধরে চলমান তা শতবর্ষের আধুনিক প্রজন্মের চেতনার ধারক হিসাবে তার জয়যাত্রা অবিরল রাখুক-বক্তাগণ এ আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial