প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলার মঠবাড়িয়া উপজেলায় পিরোজপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তায়েব হাওলাদার (২৫) ও রনি ফরাজী (১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর মিঠাখালী আলমগীর হোসেনের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত তায়েব উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ও রনি উপজেলার ছোটমাছুয়া গ্রামের অহেদুল ফরাজীর ছেলে।

পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার সরকার জানান, ইয়াবা কেনাবেচার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial