কাউখালীর সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু আর নেই
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টি (জেপি)’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাাহি ….. রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাউখালীস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার কাউখালী ও কেউন্দিয়ায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
Please follow and like us:
« কাউখালীতে শীতের তীব্রতা ॥ শীতবস্ত্র কেনার হিড়িক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক »
