প্রধান সূচি

Saturday, December 21st, 2019

 

ভান্ডারিয়ায় শীতের পোষাক কিনতে মানুষের ভিড়

জেলার ভান্ডারিয়ায় গত কয়েক দিনের কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ কুয়াশা আর শীতের তীব্রতা বেড়ে যওয়ায় বেশি সমস্যা হচ্ছে নিম্নআয়ের মানুষের। তাই তারা তীব্র শীত নিবারণে উপজেলা সদরের হাট-বাজর ছাড়াও গ্রাম পাড়া মহল্লার ফুটপাতের দোকান থেকে গরম পোষাক কিনতে ভিড় জমাচ্ছে। গতকাল শনিবার ভান্ডারিয়া উপজেলা সদরের স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের অস্থায়ী ফুটপাতের দোকানগুলোতে পরিবার পরিজনদের জন্য কম দামে গরম পোষাক কিনতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছ। তবে বেশির ভাগ বয়স্ক ও বাচ্চাদের জন্য কান টুপি, হাত ও পায়ের মোজাই বেশি কিনতে দেখা গেছে। গতবিস্তারিত পড়ুন


পাইকগাছার বাইশারাবাদ নদী থেকে অবৈধ নেট-পাটা অবমুক্তের দাবী

খুলনার পাইকগাছার বাইশারাবাদ নদী থেকে অবৈধ নেট, পাটা ও জাল অবমুক্ত করার জন্য পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) দাবী জানিয়েছেন মৎস্যজীবী ও এলাকাবাসী। এলাকার মৎস্যজীবীরা বাইশারাবাদ নদী জনস্বার্থে উন্মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, ৭নং গদাইপুর ইউনিয়নের অবস্থিত বদ্ধ নদীতে অবৈধভাবে নেট-পাটা ও জাল ফেলে পুরাইকাটি গ্রামের জিয়াদুল ইসলাম নদীর স্রোত বন্ধ করে ইচ্ছামত মাছ ধরছে। ঝূর্ণিঝড় বুলবুলের আঘাতে এলাকা প্লাবিত হয়েছিল। সে সময় নেট-পাটা দিয়ে নদী থেকে মাছ ধরা অব্যাহত রাখায় পানি নিস্কাশন ব্যাহত হয়। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য ওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলার মঠবাড়িয়া উপজেলায় পিরোজপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তায়েব হাওলাদার (২৫) ও রনি ফরাজী (১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর মিঠাখালী আলমগীর হোসেনের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত তায়েব উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ও রনি উপজেলার ছোটমাছুয়া গ্রামের অহেদুল ফরাজীর ছেলে। পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার সরকার জানান, ইয়াবা কেনাবেচার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করে মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


কাউখালীর সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু আর নেই

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টি (জেপি)’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাাহি ….. রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাউখালীস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার কাউখালী ও কেউন্দিয়ায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial