প্রধান সূচি

পিরোজপুরে ফাযিল মাদ্রাসায় নির্বাচনে প্রার্থীদের পক্ষে শিক্ষকের প্রচারণার অভিযোগ

পিরোজপুরে ফাযিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদের নির্বাচনে প্রার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষকের প্রচারণার অভিযোগ উঠেছে।
পিরোজপুর ফাযিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কয়েকজন শিক্ষকের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার জন্য অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
কালিকাঠী গ্রামের অভিভাবক ভোটার মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে একজন শিক্ষক তার পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্য অনুরোধ করেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন।
এ ব্যাপারে ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial