প্রধান সূচি

স্বরূপকাঠীতে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলার আটঘর গ্রামে কনিকা (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনায় আসামী হয়েছে স্বামী বিকাশ মজুমদার। গত রবিবার রাতে বাড়ীর পাশে আম গাছে গলায় ফাঁস লাগিয়ে কনিকা আত্মহত্যা করেন। সোমবার মেয়ের পিতা হীরালাল মজুমদার মেয়েকে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জামাতা বিকাশকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে ওই দিনই গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে বিকাশকে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ মাস পূর্বে বিকাশ মজুমদারের সাথে ঝালকাঠির বেতরা গ্রামের হীরালাল মজুমদারের মেয়ে কনিকার প্রেম করে বিয়ে হয়। তারপর তারা বিকাশের বাড়িতেই স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতো। ওই নববধূ কনিকা হাতের মেহেদীর রং শুকাতে না শুকাতেই গত রবিবার রাতে ঘরের পাশের আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার পুলিশ কনিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় কনিকার বাবা হীরালাল মজুমদার তার মেয়েকে নির্যাতন করা ও আত্মহত্যার জন্য স্বামী বিকাশকে দায়ী করেন।

লাশ উদ্ধার করতে যাওয়া স্বরূপকাঠী থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, মেয়ের বাবা হীরালালের অভিযোগে বিকাশকে আটক করা হয়েছে। সোমবার রাতে হীরালাল তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জামাতা বিকাশকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial