প্রধান সূচি

সোলার পাম্প ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর সদর উপজেলার ধুলিয়ারী কদমতলা গ্রামে শনিবার বেলা ১১টায় ব্রি-ভ্রাম্যমান সোলার প্যানেল ভিত্তিক সোলার পাম্প, ধান মাড়াই যন্ত্র এবং সোলার হোম সিষ্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে এক দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সদর ও নাজিরপুর উপজেলার ১৮জন কৃষক এবং ২ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ন্যাশনাল এগ্রিকালরাচাল টেকনিক্যাল প্রোগামের সোলার ইরিগেশন প্রকল্প ও পানি ব্যবস্থাপনা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন. ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনস্যালটেন্ট ড. মো. সিরাজুল ইসলাম এবং পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (কৃষি) আবু হেনা মো. জাফর। ২.৬৫ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন এ সোলার প্যানেল থেকে দিনে ১০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এতে দুই অশ্বশক্তির একটি সেচ যন্ত্র দিয়ে ১৫ বিঘা জমিতে সেচ দেওয়া ও ধান মাড়াই করা যাবে। এছাড়া অন্যান্য গৃস্থালীর কাজেও ব্যবহার করা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial