প্রধান সূচি

ইন্দুরকানীতে শহীদ বুদ্বিজীবী দিবস পালিত

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী পালন করেছে।

শনিবার উপজেলা পরিষদ সড়কে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান সাইদ, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ. এম বজলুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাজী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial