প্রধান সূচি

সড়ক দুর্ঘটনায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মেয়ে কলেজ ছাত্রী মৌলি নিহত

সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারফে হোসেন খানের মেয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া-নাজিরপুর সড়কের বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়ার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ সময় মৌলি টুঙ্গিপাড়া থেকে একটি মোটর সাইকেলে করে নাজিরপুর আসছিলেন।
মৌলিকে বহনকারী মোটর সাইকেলের চালক ছাত্রলীগ নেতা রাকিব জানান, টুঙ্গিপাড়া থেকে মৌলি নিয়ে তিনি নাজিরপুরের দিকে আসছিলেন। পথে চিতলমারী উপজেলার কুনিয়ার মোড় নামক স্থানে এলে মৌলি তাকে জানায় যে তার (মৌলি) খুব ঠান্ডা লাগছে। এসময় রাকিব রাস্তার পাশে মোটর সাইকেল দাড় করিয়ে তার সাথে থাকা একটি মাফলার মৌলিকে দেয়। মৌলি রাস্তার পাশে দাঁড়িয়ে মাথায় মাফলারটি পড়তেছিল। এ সময় রাস্তার এক দিক থেকে একটি টমটম এবং অপরদিক থেকে একটি এ্যাম্বুলেন্স আসে। এ্যাম্বুলেন্সটি টমটমটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মৌলিকে ধাক্কা দেয়। এতে মৌলি পড়ে গেলে এ্যাম্বুলেন্সটির চাকা মৌলির মাথার উপর দিয়ে চলে যায়। এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ওসি মো. মনিরুল হসিলাম মুনির জানান, চিতলমারীর কুনিয়া নামক স্থানে দুর্ঘটনায় ফারমিন মৌলি নিহত হয়েছে। জানা গেছে, ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলে নাজিরপুরের মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টরকে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘাতক এ্যম্বুলেন্সটিকে শনাক্ত করা সম্ভব হবে।
এদিকে, কলেজ ছাত্রী ফারমিন মৌলির অকাল মৃত্যুতে নাজিরপুরের তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম বয়ে যাচ্ছে। নাজিরপুর উপজেলার সর্বত্রই শোকের শায়া নেমে এসেছে।
ফারমিন মৌলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial