বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত
বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হযেছে। মঙ্গলবার সকালে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি তরফদার রবিউল ইসলাম, নির্বাহী সদস্য মনজুরুল ইসলাম, এস এম রাজ, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহম্মেদ, আমিরুল হক বাবু, এডভোকেট শেখ নুরুল ইসলাম, এডভোকেট মাহমুদ জামিল গালিফ, আরিফুজ্জামান ঢালী সেকেন্দার আলী মোড়ল, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সাবরিনা আক্তার, জিয়াউল হাসান, মাসুখ রহমান, ফয়সাল আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই দিবসটি ১৯৪৮ সাল থেকে যথাযথ মর্যাদায় বিশ^ব্যাপী পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের কর্মীরা।
