প্রধান সূচি

ভান্ডারিয়ায় বেগম রোকেয়া দিবসে তিন জয়ীতাকে সম্মাননা প্রদান

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে তিন নারীকে সংবর্ধনা দেয়া হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক রোকেয়া বেগম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ।

পরে “জয়ীতা আন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে উপজেলার ধাওয়া গ্রামের মো. হেমায়েত উদ্দিনের ৮ম শ্রেণিতে পড়–য়া গৃহবধু মোসাম্মৎ ফাতেমা বেগম তার ৬ সন্তানের মধ্যে বড় ছেলে আবুল হাসান বুয়েট ইঞ্জিনিয়ার, নাজমুল হুদা মিঠু সহকারী ব্যবস্থাপক বিবিএস ক্যাবল, খালেদা নাসরিন সিনিয়র সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মো. বদরুল আলম বাংলাদেশ কৃষিব্যাংক কর্মকর্তা, ফকরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার (সহকারী পরিচালক স্বাস্থ্য) এবং সাজেদা আক্তার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (স্বাস্থ্য) এই ছয় সন্তানকে সুশিক্ষিত করায় সফল জননী হিসেবে সম্মাননা পান।

এছাড়া উপজেলার নদমুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাইয়ুম মাওলানার মেয়ে ও ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন আসমা আখতারকে সমাজ উন্নয়নে ও ইকড়ি ইউনিয়নের বাবুল হোসেনর স্ত্রী রহিমা বেগম নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় এই তিন নারীকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial