প্রধান সূচি

মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী নারীদের জয়িতা হিসেবে সংর্বধনা দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা শাহনেওয়াজ বেগম, থানা অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট উপজেলা সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আই. জি. এ. প্রকল্পের ট্রেড প্রশিক্ষক মো. আল আমীন, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের জেন্ডার প্রমোটর নওরিণ আহম্মেদ তিশা ও প্রকল্পের প্রশিক্ষণার্থী বৃষ্টি মজুমদার।

পরে বাংলাদেশ জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় উপজেলার ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial