প্রধান সূচি

দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন ॥ আটক ২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিাটাবাড়িয়া গ্রামে টাকা চুরির অভিযোগ এনে রাকিব হাওলাদার (৯) ও হৃদয় বয়াতি (১১) নামের  দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয়া কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত রাকিব হাওলাদারের মা রাশিদা বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ নির্যাতনকারী মুদি দোকানদার খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে।

নির্যাতিত রাকিব উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের তাজাম্মেল হাওলাদারের ছেলে এবং হৃদয় বয়াতি একই গ্রামের রুবেল বয়াতির ছেলে। এরা দুজনেই এ বছর পিএসসি পরীক্ষা অংশ নিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিব হাওলাদার ও তার বন্ধু হৃদয় বয়াতি শনিবার দুপুরে খলিলুর রহমানের মুদি দোকানের সামনে থেকে যাওয়ার সময় খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসান তাদেরকে বাড়ীর মধ্যে ডেকে নিয়ে যায় এবং টাকা চুরির মিথ্যে অভিযোগ এনে বাড়ির উঠানের একটি গাছের (কাফুলা গাছ) সাথে বেঁধে তাদের ওপর নির্মম নির্যাতন চালায়। এসময় প্রতিবেশীরা নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশুদুটিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস. এম. মাকসুদুর রহমান জানান, শিশু নির্যাতনের ঘটনায় শনিবার রাতে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial