প্রধান সূচি

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল করিম (৫৫) নামের এক পুলিশের এসআই নিহত হয়েছেন। রবিবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিমের বাড়ি মাগুরা জেলায়। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রেজাউল করিম আদালতে মামলার তথ্য সংক্রান্ত কাজ শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন। এসময় বাগেরহাট থেকে খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial