পিরোজপুরে মহিলা পরিষদের মতবিনিময় সভা
“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্রশাসন, বিভিন্ন স্টেক হোল্ডারসহ পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের মহিলা পরিষদ কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন, এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান, কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্র্বাহী পরিচালক মাইনুল ইসলাম, দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদা আকতার হেনা।
সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
