প্রধান সূচি

প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতা এস এম এ হান্নানের ইন্তেকাল

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের পিতা পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী এস এম এ হান্নান (৭৫) শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এস এম এ হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial