বাগেরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট শহরের মিঠা পুকুরপারস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বুরো প্রদাস ঘোষ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলন দেবনাথ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আব্দুস সামাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. ওলিউর রহমান, ডা. অনিল কুমার কুন্ডু, আরণ্যক বিশ^াস, স্বম্পা বিশ^াস, লাকী খাতুন, জাকিরুন্নেসা, রেজোয়ান প্রমুখ।
