প্রধান সূচি

পিরোজপুরে প্রতিবন্ধি দিবস পালিত

পিরোজপুরে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৮তম আন্তর্জাতিক এবং ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চ থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়।
স্কাউট ভবন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান তালুকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রাশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও সনাক সভাপতি এডভোকেট শহিদুল্লাহ খান।
বক্তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে প্রতিবন্ধীদের মাথা উচু করে দাঁড়াতে বিভিন্ন মূখী কর্মকান্ড পরিচালনা করছেন। প্রতিবন্ধিদের জন্য প্রতিবন্ধি সুরক্ষা আইন করেছেন, প্রতিবন্ধিদের সনাক্তকরণের জরিপ করেছেন, প্রতিবন্ধিদের চিকিৎসার জন্য পিরোজপুরসহ সারাদেশে ১০৮টি প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সরকার প্রতিবন্ধি ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছেন, প্রতিবন্ধিদের ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধি শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন অংকের ভাতা দিচ্ছেন, সরকারি চাকুরীতে তাদের জন্য কোঠা সংরক্ষণ করা হয়েছে, যানবাহনে তাদের জন্য সিট নির্দিষ্ট করে রাখা হয়েছে। এছাড়া তাদের কল্যাণে বর্তমান সরকার সার্বক্ষণিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন এবং তা বাস্তবায়ন করছেন। প্রতিবন্ধিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা কখনও নিজেদেরকে অসহায় মনে করবেন না, সরকার আপনাদের সাথে আছে।
র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধি, বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যোগদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial