পিরোজপুরে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন
পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান ফুলু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান সুমন, পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. হারুন হাওলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজাদ আল শুভ, অর্থ সম্পাদক হারিছ শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা যুবলীগের সদস্য মো. মনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর যুবলীগের অন্যান্য নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নূরউল্লাহ।
