পিরোজপুরে বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর
পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রায়েরকাঠী এলাকার বটতলায় এ বাউল গানের আসরে গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। এসময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রশিক্ষক তাপস ভট্টাচার্য, ইমরান হোসেন টারজান, যোবায়ের জনি, এডভোকেট মানস কুমার বৈরাগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৪ ফার্মেসীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন »
