পরিবেশ দূষনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে … বরিশাল বিভাগীয় কমিশনার
বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী বলেছেন, পরিবেশ আমাদের সবার আগে। পরিবেশ দূষনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। শিল্পায়নের জন্য পরিবেশ দুষণের কোনো কারণ নেই। সুন্দরবনকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। শিল্পকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না।
‘সুন্দরবন অঞ্চলে শিল্প কারখানাসমূহের বর্তমান অবস্থা’ বিষয়ক পিরোজপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে শিল্প মন্ত্রণালয় ও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিল্প মন্ত্রণায়লয়ের অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খাইরুল আলম, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সেলিম, বিসিকের পরিচালক উন্নয়ন ও সম্প্রসারন খলিলুর রহমান, বিসিক খুলনা আঞ্চলিক পরিচালক মো. আব্দুল বাসেত, জেলা উপ-ব্যবস্থাপক এবিএম আব্দুর রহমান, জেলা সহকারী বন কর্মকর্তা আলী আজগর, বিসিকের জেলা স্টেশন অফিসার মিল্টন মিত্র, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, বাগেরহাট বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক এমদাদুল হক, স্বরূপকাঠী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, বাসসের জেলা প্রতিনিধি গৌতম রায় চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বিটিভি প্রতিনিধি এস এম পারভেজ, একুশে টিভি প্রতিনিধি শিরিনা আফরোজ, ডেইলি ষ্টার প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।
