প্রধান সূচি

Tuesday, December 3rd, 2019

 

বিএনপি জামায়াত অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে ওরা আবার ঝাঁপিয়ে পড়বে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে যা বিশে^র ইতিহাসে বিরল। বিএনপি জামায়াত অপশক্তি এখনও ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে ওরা আবার ঝাঁপিয়ে পড়বে, ওদের মোকাবেলা করার জন্য দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটি পরিবার। আমাদের এ পরিবারের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ভাল থাকলেবিস্তারিত পড়ুন


আগামীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি খাতে বেশী বেশী বরাদ্দ আসবে … আনোয়ার হোসেন  মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন আগামীতে আমাদের অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি খাতে বেশী বেশী বরাদ্দ আসবে। কারণ উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় কৃষি কাজের জন্য এখন আর প্রয়োজনীয় জমি অবশিষ্ট নেই। এ এলাকার তরুণরা শিক্ষিত হয়ে উঠছে বলে তারা যান্ত্রিক পদ্ধতিতে ফসল আবাদে সক্ষম হয়ে উঠছে। সরকার সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে বলেই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে কৃষকদের কাছ থেকে আভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনবিস্তারিত পড়ুন


পরিবেশ দূষনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে … বরিশাল বিভাগীয় কমিশনার

বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী বলেছেন, পরিবেশ আমাদের সবার আগে। পরিবেশ দূষনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। শিল্পায়নের জন্য পরিবেশ দুষণের কোনো কারণ নেই। সুন্দরবনকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। শিল্পকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। ‘সুন্দরবন অঞ্চলে শিল্প কারখানাসমূহের বর্তমান অবস্থা’ বিষয়ক পিরোজপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে শিল্প মন্ত্রণালয় ও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণায়লয়ের অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে নারী নির্যাতন আইনের মামলার পলাতক তিন আসামী গ্রেফতার ॥ জেল হাজতে প্রেরণ

পিরোজপুরে নারী নির্যাতন আইনের মামলার পলাতক তিন আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মঙ্গলবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধাওয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেরাজুর রহমান মিকো, তার বাবা মো. লুৎফর রহমান এবং মা মোসা: মনিজা বেগম। পুলিশ তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে ধাওয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেরাজুর রহমান মিকোর সাথে একই উপজেলার মাধবপুরা গ্রামের মো. ফিরোজ আলমের মেয়ে মোসা: হাফিজা আক্তারেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় খেঁজুরের রস আহরণে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

পাইকগাছায় শীতের আগমনে গাছিরা খেঁজুরের রস আহরণের জন্য গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। গ্রামের পরিত্যাক্ত জায়গা ও আকা-বাকা পথের পাশে ডোবা-পুকুর পাড়ে সারি সারি অপরিচ্ছিন্ন খেজুর গাছগুলোর পুরানো ডাল পালা কেটে পরিস্কারের কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক গাছের পরিচর্যা চলছে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূল এলাকার মৌসুম কিছু দেরিতে শুরু হয়। পাইকগাছা উপজেলা ঘুরে সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতা দেখা না দিলেও এরই মধ্যে অনেক গাছি খেজুর রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। গ্রামীণ জীবনে শীত এ অঞ্চলের গাছিদের কাছে বিভিন্ন মাত্রায় রূপ নিয়ে আসে। নানা স্বপ্ন আর প্রত্যাশায় তাদের অনেকটাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বুলবুলে ক্ষতিগ্রস্থের সাহায্যের টিন রেখে দিল জেপি নেত্রী !

জেলার ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক অসহায় মহিলার সাহায্যের টিন রেখে দিয়েছে জাতীয় পার্টি (জেপি) নেত্রী আমেনা। সোমবার উপজেলায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে এক বান করে ঢেউটিন ও তিন হাজার টাকা বিতরণ করেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। ঘূর্ণিঝড় দুর্গত হিসেবে প্রাপ্ত টিন বাড়ি নেওয়ার পথে উপজেলার কলারণ গ্রামের আব্দুস ছালামের স্ত্রী পাখি বেগমের কাছ থেকে উপজেলা মহিলা জেপির সহ-সভাপতি মোসা: আমেনা বেগম উক্ত টিন জোর করে নিয়ে যায় এবং তাকে বলে তালিকায় তোমার নাম দিয়াছি আমি। কিন্তুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial