প্রধান সূচি

মোংলা থানায় ড্রাইভিং লাইসেন্স সহজকরণ কার্যক্রম শুরু

সরকারের সেবা জনগণের দোড় গোরায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোংলা থানা পুলিশ। এলাকার জনসাধারনের ভোগান্তি কমাতে ড্রাইভিং নতুন লাইসেন্স নিতে এখন আর জেলা বা বিভাগের শহরে না গিয়ে নিজ থানার মাধ্যমে গ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স সহজকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. গোরাম সরোয়ার, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, মোংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আ. সালাম, মোংলা কলেজের সাবেক অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাসসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। তাই সরকারের এ আইনকে সমর্থন করে যাতে জনগণের ড্রাইভিং লাইসেন্স করতে ভোগান্তি না হয় সে জন্য আমাদের এ উদ্যোগ। এখন থেকে নিজ নিজ থানা এলাকার ড্রাইভিং লাইসেন্স নিজ থানার মাধ্যমে গ্রহণ করতে পারে সে জন্য খুলনা বিভাগের মোংলা থানা থেকে সরকারের এ সেবা চালু করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial